• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষমতাসীনদের অপকর্মের বিচার বাংলার মাটিতেই হবে: সালাম

প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩ ১০:৩৭
আপডেট: বুধবার, ৩১ মে, ২০২৩ ১০:৩৭

966659874

ক্ষমতাসীনদের অপকর্মের বিচার বাংলার মাটিতেই হবে: সালাম

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ক্ষমতাসীনদের বিগত ১৪ বছরের সব অপকর্মের বিচার এই বাংলার মাটিতেই হবে। আর তাই তারা অপরাধের শাস্তি থেকে রক্ষা পেতে আজীবন ক্ষমতায় থাকতে চায়।

বুধবার রাজধানীর শ্যামপুরের দোলাইপাড় এবং লালবাগের আজিমপুর বটতলায় দুস্থদের মাঝে খাবার বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

সালাম বলেন, গায়েবি মামলা, হাইকোর্ট থেকে নিষ্পত্তি হওয়া মামলা আবার জাগ্রত করে বিএনপি নেতাদের বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে। যে মামলাগুলো ১/১১ তে করা হয়েছিল, সে মামলায় হঠাৎ করেই তড়িঘড়ি করে দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হচ্ছে। অথচ একই সময়ে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধেও মামলা হয়েছিল। সে মামলায় তারা খালাস পাচ্ছেন, আর বিএনপি নেতাদের জেলে ঢুকানো হচ্ছে।

তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা লুট করেছেন। আজ ওয়ার্ডের নেতারাও শতকোটি টাকার মালিক। যা আওয়ামী লীগের এমপিরা স্বীকার করছেন। অথচ অর্থের অভাবে দেশের মানুষ পেট ভরে খেতে পারছে না। এই লুটপাটের সরকার, একদলীয় সরকার এবং গণতন্ত্র হত্যাকারীদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।

শ্যামপুরের দোলাইপাড়ে এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, আ.ন.ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন কদমতলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর হোসেন মীরু প্রমুখ।

আজিমপুর বটতলায় লালবাগ থানা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, মহানগর যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, সদস্য আনোয়ার পারভেজ বাদল, শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com