• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নরসিংদীতে খোকনের বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩ ১১:২০
আপডেট: বুধবার, ৩১ মে, ২০২৩ ১১:২০

 

অনলাইন ডেস্ক

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে একদল দুর্বৃত্ত ওই বাড়িতে প্রবেশ করে প্রথমে ভাঙচুর চালায়। পরে আগুন ধরিয়ে চলে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের পাশে অবস্থিত ওই বাড়ি থেকে জেলা বিএনপি’র কার্যক্রমও পরিচালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম