• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিজের গোপন তথ্য ফাঁস করলেন মিথিলা

প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩ ৫:৪৬
আপডেট: শুক্রবার, ২ জুন, ২০২৩ ৫:৪৬

9666390

নিজের গোপন তথ্য ফাঁস করলেন মিথিলা

বিনোদন ডেস্ক

মিথিলা-সৃজিতের বিচ্ছেদ গুঞ্জন বরাবরের মতো এবারও খুব একটা ডানা মেলতে পারেনি। কেননা তারা দুজনেই জানিয়েছেন, এসব খবর ভিত্তিহীন। তাই ভিত্তি খুঁজে না পেয়ে নেটিজেনরা চুপচাপ। এরপরই নিজের গোপন তথ্য ফাঁস করলেন মিথিলা। জানালেন, রাত হলেই মেজাজ হারান তিনি।

শুটিং সেটে নাকি তিনি রীতিমতো মেজাজ হারান? পরিচালকের সঙ্গে কথা কাটাকাটিও হয় তার? এমন প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদমাধ্যমকে মিথিলা জানান, তিনি সত্যি এমনটা করে থাকেন। কারণ একটাই, সারাদিন তিনি খাটতে রাজি আছেন, কিন্তু রাতে একটা নির্দিষ্ট সময়ের পর বাড়ি ফিরতে চান। তার আর তখন ভালো লাগেনা কাজ করতে। আর তখনই তার মেজাজ যায় বিগড়ে। তিনি কোনও কথাই শুনতে চান না। যদিও এটা তিনি সব পরিচালকের ক্ষেত্রে করেন না। কেবল কাছের যারা থাকেন, তাদের সঙ্গে তিনি এমনটা করে থাকেন বলে অভিনেত্রী দাবি করেন।

কদিন আগেই মিথিলা-সৃজিতের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। শোনা গিয়েছিল দুই মাসের মধ্যে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা। কারণ হিসেবে জানা গিয়েছিল, বয়সে ছোট এক তরুণীকে মন দিয়েছেন সৃজিত। তবে তিনি কোনো অভিনেত্রী নন। ক্যামেরার পেছনে কাজ করেন। কিন্তু মিথিলা-সৃজিত দুজনেই উড়িয়ে দেন গুঞ্জনটি।

সৃজিত মুখার্জীকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। ২০১৯ সালে ৬ ডিসেম্বর কলকাতায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ওই বিয়ের প্রায় দুই মাস পর আনুষ্ঠানিকভাবে বৌভাতে বসেছিল তারার মেলা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com