• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আরেফিন জিলানী সাকিব-সংগীতশিল্পী ঐশী

প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩ ৫:৪৭
আপডেট: শনিবার, ৩ জুন, ২০২৩ ৫:৪৭

 

বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। যিনি এই প্রজন্মের শ্রোতাপ্রিয় একজন সংগীতশিল্পী। যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি আরেফিন জিলানী সাকিব।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ফাতেমা তুয যাহরা ঐশী আর আরেফিন জিলানী সাকিবের সঙ্গে বিয়ে অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও শোবিজ ভুবনের তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ঐশীর মা জানান, ঐশীর বাবা না থাকায় তাকে বাবা-মা দুজনেরই দায়িত্ব পালন করতে হয়েছে। তাই মেয়ের আনন্দ যেন সারা জীবন অটুট থাকে সেই দোয়াই করেছেন। তবে দায়িত্বের নেশায় মেয়েকে যে বিয়ে দিচ্ছেন সেটি ভুলে গেছেন বলেও জানান তিনি। সম্পর্কে মা মেয়ে হলেও তাদের মধ্যকার সম্পর্ক ছিল বেশ বন্ধুত্বপূর্ণ।

এদিকে সংগদীতশিল্পী ঐশীকে শুভেচ্ছা আর ভাালোবাসা জানিয়েছেন অনেকেই। তাদের দুজনকে একসঙ্গে খুব মানিয়েছে এমনটা বলতে শোনা গেছে আমন্ত্রিত অতিথিদের।

একপর্যায়ে ‘নেই হারাবার, কি আছে বলো তোমাকে দেবার’ গানটি গাইতে গাইতে বিয়ের আসরের দিকে এগিয়ে যান সংগীতশিল্পী ঐশী। বরের হাত ধরেই মঞ্চে উঠেন তিনি। এরপর গানের সঙ্গে নেচেছেন এই সংগীতশিল্পী। এ ছাড়াও অনুষ্ঠানে গান গেয়ে আমন্ত্রিত অতিথিদের মাতিয়ে রাখেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা।

গায়িকা ঐশী বর্তমানে এমবিবিএস পাস করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউ’র মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তার স্বামী ওষুধ কোম্পানিতে কর্মরত। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।

গত ৩১ মে অনুষ্ঠিত হয় ঐশীর হলুদ সন্ধ্যা। সেখানে সংগীত ভুবনের অনেকেই অংশ নেন। এর আগে ২ এপ্রিল রাতে আংটি বদল করেছিলেন তারকা দম্পতি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম