• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে ডিজিটার নিরাপত্তা আইনে বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩ ১০:৫২
আপডেট: শনিবার, ৩ জুন, ২০২৩ ১০:৫২

96696

নোয়াখালীতে ডিজিটার নিরাপত্তা আইনে বিএনপি নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. এমরান হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ জুন) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারিক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়। এর আগে, একই দিন ভোর রাতের দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত ডা. এমরান হোসেন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত আইনুল হকের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির ঘটনায় জডিত ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে কটূক্তির মুলহোতা রহমান চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী সে। আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com