• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন কাকে বলে কক্সবাজারে দেখিয়ে দেওয়া হবে: ইসি আহসান হাবিব

প্রকাশ: রবিবার, ৪ জুন, ২০২৩ ১২:২৭
আপডেট: রবিবার, ৪ জুন, ২০২৩ ১২:২৭

96636985

নির্বাচন কাকে বলে কক্সবাজারে দেখিয়ে দেওয়া হবে: ইসি আহসান হাবিব

কক্সবাজার প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কাকে বলে, কত প্রকার ও কি কি, তা কক্সবাজার পৌর নির্বাচনে দেখিয়ে দেওয়া হবে। থাকবে না পেশিশক্তি ও কালোটাকার প্রভাব।

শনিবার সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় হুঁশিয়ার করে নির্বাচন কমিশনার বলেন, কোনো এজেন্ট বা সমর্থক ভোটারদের ভোট প্রদানে প্রভাবিত করলে সঙ্গে সঙ্গেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি কেন্দ্রেই থাকবে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও র‌্যাব-পুলিশের সঙ্গে থাকবে বিজিবি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কক্সবাজারবাসীকে উপহার দেওয়া হবে বলে জানান এ নির্বাচন কমিশনার। সভায় নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান মাবু, স্বতন্ত্র প্রার্থী মাশেদুল হক রাশেদ এবং তার স্ত্রী আরেক স্বতন্ত্র প্রার্থী জোৎস্না আরা হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাহেদুর রহমানসহ ৫ নারী কাউন্সিলর প্রার্থী এবং ১১ কাউন্সিলর প্রার্থী বিভিন্ন অভিযোগ ও দাবির কথা জানান নির্বাচন কমিশনারকে।

এ সময় আরও বক্তব্য রাখেন-পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা শিমুল শর্মা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com