• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রূপগঞ্জে জাহাজে বিস্ফোরণ দগ্ধ-৮

প্রকাশ: রবিবার, ৪ জুন, ২০২৩ ৫:২০
আপডেট: রবিবার, ৪ জুন, ২০২৩ ৫:২০

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জাহাজে শনিবার (৩ জুন) গভীর রাতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা ৮ জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান বলেন, গভীর রাতে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে নোঙর করে রাখা ও টি সাংহাই ৮ জাহাজে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় আগুনের শিখা ২০ থেকে ৩০ ফুট উচ্চতায় ওঠে। জাহাজে থাকা স্টাফরা দগ্ধ হন। আশপাশের জাহাজের লোকজন তাঁদের উদ্ধার ও তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করেন।
দগ্ধরা হলেন জাহাজটির স্টাফ আব্দুল মান্নান রাহাদ (২৩), হুমায়ুন কবির (৫৪), তাজুল ইসলাম লিমন (২৪), ইমতিয়াজ আহমেদ (৪২), রুবেল (৩৮), সোহেল (৩৮), নাজমুল (৩৩) ও রাকিব (২৪)।
আগুনে দগ্ধ আব্দুল মান্নান রাহাদ বলেন, ‘চট্টগ্রাম থেকে নরসিংদীতে জাহাজে করে তেল নিয়ে যাই। সেখানে তেল আনলোড করে জাহাজটি নিয়ে রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডকইয়ার্ডে রাখি। রাত ১টার দিকে যখন জাহাজের ডেকের ওপরে ছিলাম তখন ইঞ্জিন রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আমাদের শরীরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে নদীতে লাফিয়ে পড়ি। এরপর সাঁতরে পাড়ে উঠলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।’
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, ‘জাহাজের আগুনের ঘটনায় মোট আটজন রোগীকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রাকিব, রাহাদ ও নাজমুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে হুমায়ুনের শরীরের ৩০ শতাংশ, তাজুলের ৬৭, ইমতিয়াজের ৩০, রুবেল ও সোহেলের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম