• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সমাবেশে আওয়ামী লীগ বাধা দিচ্ছে, পুলিশ তা কার্যকর করছে: জোনায়েদ সাকি

প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩ ১:৩৫
আপডেট: সোমবার, ৫ জুন, ২০২৩ ১:৩৫

960003 2

সমাবেশে আওয়ামী লীগ বাধা দিচ্ছে, পুলিশ তা কার্যকর করছে: জোনায়েদ সাকি

ডেস্ক নিউজ

শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ গণতন্ত্র মঞ্চের সমাবেশে বাধা দিচ্ছে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে মারামারি, হামলা, সংঘর্ষ সৃষ্টি করতে চান। এই সংঘর্ষ-হামলার ফাঁদ তারা পেতেছে। পুলিশ সেটাকে পরিপূর্ণভাবে পৃষ্ঠপোষকতা করছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি চেয়েছি। আওয়ামী লীগ সমাবেশ করবে এ কারণে আমাদের অনুমতি দিচ্ছে না। সিরাজগঞ্জে সমাবেশ করতে পারছি না আওয়ামী লীগের বাধার কারণে। আওয়ামী লীগ বাধা দিচ্ছে আর পুলিশ তা কার্যকর করছে। কৌশলে তারা সমাবেশের অন্যত্র জায়গার কথা বললেও বাস্তবে আওয়ামী লীগ যে বাধা দিচ্ছে সেই বাধা তারা কার্যকর করছে। এটাই বর্তমানে পুলিশের ভূমিকা।

তিনি বলেন, করাতিপাড়ায় আমরা সমাবেশ করবো তা আগে থেকেই ঘোষণা করেছি। সেটা পুলিশ জানে।

আওয়ামী লীগ সেখানে হঠাৎ করে শান্তি সমাবেশ ঘোষণা করলো তাই পুলিশ সেখানে আমাদের অনুমতি দেয়নি। পুলিশকে অন্য জায়গায় সমাবেশ করার ব্যবস্থা করতে জানালে সেটাতেও অপারগতা প্রকাশ করছে। আওয়ামী লীগের সহযোগী হিসেবে পুলিশ কাজ করছে দাবি করে জোনায়েদ সাকি বলেন, যারা হামলাকারী, মহড়া দেয় তাদের ব্যাপারে কোন ব্যবস্থাই তারা গ্রহণ করছে না। বিরোধী দলের কণ্ঠ দমন করা, সভা-সমাবেশে বাধা দেয়া, মিছিলে হামলা দেয়া এই কাজগুলো আওয়ামী লীগ করছে আর তার সহযোগী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, জেএসডি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com