• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলম

প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩ ৩:৫৫
আপডেট: সোমবার, ৫ জুন, ২০২৩ ৩:৫৫

96663690

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলম

ডেস্ক নিউজ
চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন, ‘এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছি, ঢাকা-১৭ আসনের নির্বাচনে জয় নিয়েই ফিরবো।’

সোমবার সকালে হিরো আলম সমকালকে এ কথা বলেন। তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনে সোমবার বিকেল ৩টায় নমিনেশন তুলতে যাবো। আমি আশা রাখি, এই আসনে অবশ্যই জয়লাভ করবো।’

হিরো আলম বলেন, ‌‘আমি জনগণের প্রতিনিধি হিসেবে সবসময়ই কাজ করতে চাই। ভালো লাগে, অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। তাই সবকিছু মিলিয়ে আবারও নির্বাচনে আসা।’

এই নির্বাচনে কোনো দলের প্রতিনিধিত্ব করছেন না জানিয়ে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ‘এবার সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলবো। বগুড়ার মতো ঢাকা-১৭ আসন থেকেও ভালো সাড়া পাবো। এলিট শ্রেণির লোকজন গুলশানে থাকেন। কিন্তু ভাষানটেক বস্তি এলাকায় কারা থাকেন? সেখান থেকে আমি ভোট পাবো। আমি তাদের অজানা কথাগুলো তুলে ধরবো। এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছি, ঢাকা-১৭ আসনের নির্বাচনে জয় নিয়েই ফিরবো।’

গাজিপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আশা রাখি, একইভাবে নির্বাচন হলে আমি সফলতা নিয়ে বের হতে পারবো। কিছুদিন আগে আমি নির্বাচন করলাম, কিন্তু আমি সেখানে হারিনি। দেশের জনগণ জানে, আমি পাস করেছি এবার। কেউ যদি বলে আমি ফেল করেছি, তবে সেটা ভুল। আমাকে ফেল করানো হয়েছিল।’

এর আগে নিজ জেলা বগুড়া থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে ওই নির্বাচনে হেরে যান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com