• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি পুনর্ব্যক্ত স্টেট ডিপার্টমেন্টের

প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ৮:৩১
আপডেট: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ৮:৩১

9666985 5

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি পুনর্ব্যক্ত স্টেট ডিপার্টমেন্টের

ডেস্ক নিউজ

বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি পুনর্ব্যক্ত করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট। সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রধান ডেপুটি মুখপাত্র ভেদান্ত প্যাটেল এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্রের ব্যাপ্তি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং গণমাধ্যমসহ সকলেই আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার আকাঙ্খা প্রকাশ করেছেন। এই আকাঙ্খা বাস্তবায়নেই যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ আগে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এর আওতায় বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তাসহ, সরকার কিংবা বিরোধিদল অথবা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করার জন্য যারা দায়ী বা জড়িত বলে মনে করা করা হবে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

একই ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে আরও একটি প্রশ্ন পান ভেদান্ত প্যাটেল। সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে বাংলাদেশ প্রসঙ্গে ছয় মার্কিন কংগ্রেসম্যান যে চিঠি দিয়েছেন তা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে কিনা তা জানতে চান ওই সাংবাদিক। জবাবে প্যাটেল বলেন, আমি নির্দিষ্ট করে কোনো চিঠির বিষয়ে কথা বলবো না এবং তা নিয়ে কোনো মন্তব্য করবো না। কংগ্রেসের সঙ্গে চিঠিপত্রের বিষয়টি আমরা গোপন রাখি। কিন্তু বিস্তৃতভাবে আমি বলতে পারি যে, গত বছর বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে।

জ্বালানি, জলবায়ু এবং অর্থনৈতিক সম্পর্কের মতো বেশ কিছু ক্ষেত্রে এই সম্পর্ককে আরও গভীর করার চেষ্টা করছি আমরা। প্যাটেল আরও যুক্ত করেন, আমরা বিশ্বের সকল মানুষের ধর্ম ও বিশ্বাসের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলা অব্যাহত রাখব।
ব্রিফিংয়ে সম্প্রতি বাংলাদেশের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয় বেদান্ত প্যাটেলকে। প্রশ্নে বলা হয় যে, সম্প্রতি বাংলাদেশের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ছিল বলে বর্ণনা করা হচ্ছে। স্বল্প ব্যবধানে শাসক দলের প্রার্থী এই নির্বাচনে হেরে গেছে। এছাড়া প্রধান দুই প্রার্থীই এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু বিরোধী দল বিএনপি দাবি করেছে যে, মূলত মার্কিন ভিসা নীতির কারণেই এই নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ নিয়ে আপনার মন্তব্য কী?

জবাবে প্যাটেল বলেন, আমি অন্য কোনো দেশের নির্দিষ্ট কোনো নির্বাচন নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু এটাই বলবো যে, আমরা বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রচার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com