• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হলে সংলাপের জবাব দেবে বিএনপি : আমীর খসরু

প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩ ৪:২৩
আপডেট: বুধবার, ৭ জুন, ২০২৩ ৪:২৩

9636

আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হলে সংলাপের জবাব দেবে বিএনপি : আমীর খসরু

নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হলে তার জবাব দিবে বিএনপি। তবে এ ইস্যুতে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতারা ও সরকারের মন্ত্রীরা যে বক্তব্য দিয়েছেন সেটাকে আপাতত আমলে নিচ্ছে না দলটি।

আজ বুধবার দুপুরে গণমাধ্যমকে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘কোথায় কোন সমাবেশে কে কী বলছেন—সেটার জবাব দেওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমরা রাজনীতি পরিবর্তন করছি। আমাদের কাছে কেউ লিখিত প্রস্তাব দিলে সেটার জবাব দেওয়ার জন্য ভাবব।’

গতকাল মঙ্গলবার ১৪ দলের এক সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, বিএনপিকে এদিক-সেদিক ঘোরাঘুরি করে লাভ নেই। প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় আমরা তাদের সঙ্গে মুখোমুখি সংলাপ করতে চাই। তবে আজ বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতিসংঘের মধ্যস্থতা বা হস্তক্ষেপ করতে হবে—এমন কোনো রাজনৈতিক সংকট দেশে এখনো তৈরি হয়নি। আমাদের দেশে আমরা আলোচনা করব—এটা নিজেদের সমস্যা, নিজেরাই সমাধান করব।’ অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সংলাপের মাধ্যমে সবকিছু সমাধান হতে পারে। আলোচনার কোনো বিকল্প নেই।’

বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করা হলে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার ভাষ্য, ‘এতেই বোঝা যায় আওয়ামী লীগের কী অবস্থা।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com