• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ছয় দফার মাধ্যমে স্বাধীনতা বাস্তবায়িত হয়েছে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩ ৮:৩৭
আপডেট: বুধবার, ৭ জুন, ২০২৩ ৮:৩৭

ScreenHunter 7978 Jun. 07 15.45

ছয় দফার মাধ্যমে স্বাধীনতা বাস্তবায়িত হয়েছে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফার মাধ্যমে পুরো জাতিকে একত্রিত ও উজ্জীবিত করেছিলেন। তাই ছয় দফা আমাদের স্বাধীনতার মূলমন্ত্র। ছয় দফাকে বাদ দিয়ে স্বাধীনতা চিন্তা করা যায় না। ছয় দফার মাধ্যমে আমাদের অন্তর্নিহিত এক দফা দাবি ‘স্বাধীনতা’ বাস্তবায়িত হয়েছে, কোনো বাক্য ব্যয় ছাড়াই কথাটি স্বীকার করতে হবে।’

বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে ‘স্বাধীনতার মূলমন্ত্র : ছয় দফা’ শীর্ষক গণবক্তৃতায় প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, মৃত্যু নিশ্চিত জেনেও বঙ্গবন্ধু ছয় দফা থেকে পিছিয়ে আসেননি। তাই বাংলাদেশের ইতিহাসে ছয় দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বর্ণখোচিত এক অধ্যায় হিসেবে মূল্যায়ন করা হয়।

বাউবির ভিসি অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবা নাসরীন (শিক্ষা) ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল।

ভিসি অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা একটি দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত ছিল। ছয় দফা জাতিকে সাহস যুগিয়েছে, মুক্তির স্বপ্ন দেখিয়েছে। এরপর ’৬৯ এর গণঅভ্যূত্থান, ’৭০ এর নির্বাচন ও ’৭১ এ মহান মুক্তিযুদ্ধ সব কিছুই অন্তর্নিহিত ছিল ছয় দফায়।

তিনি আরো বলেন, বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল। যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেয়া পদক্ষেপ ও মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হয়, তবেই আমরা বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে টিকে থাকতে পারব। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন লালন করে সততা ও নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাউবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বাউবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীসহ প্রায় সাত শতাধিক শ্রোতানুরাগী ও সতীর্থ উপস্থিত ছিলেন। গণবক্তৃতায় সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাউবির রেজিস্ট্রার ড. মো: শফিকুল আলম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com