• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সিরাজুল আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ৭:৩৬
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ৭:৩৬

সিরাজুল আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।শুক্রবার দুপুরে বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com