• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ১০:৪৫
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ১০:৪৫

9888740

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটতে যাচ্ছে। কোন শক্তিই এই সরকারকে ক্ষমতায় রাখতে পারবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। যুবদলের আন্দোলনকে দমিয়ে রাখতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। আমাদের মায়ের মতো নেত্রীকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে যুবদল রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক। বিক্ষোভে সিলেট জেলার ১৩টি উপজেলা, ৪টি পৌরসভা, মহানগরের ২৭টি ওয়ার্ডের বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মহানগর যুবদল সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, ফ্যাসিস্ট সরকার জনরোষ থেকে বাচঁতে জাতীয়তাবাদী শক্তির উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়ে যাচ্ছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে দীর্ঘদিন থেকে কারাগারে আটকে রেখেছে। অবিলম্বে মোনায়েম মুন্না সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় আপামর যুব সমাজকে সাথে নিয়ে যুবদল রাজপথে নামতে বাধ্য হবে। তখন সরকার পালানোর রাস্তাও খুজে পাবেনা।

সাবেক জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- তোফাজ্জল হোসেন বেলাল, আক্তার আহমেদ, কবির উদ্দিন, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মাহফুজ চৌধুরী, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, রায়হান আহমদ , জি এম বাপ্পি , জামিল আহমদ, মকসুদুর করিম নোহেল, আলী আহমদ আলম, উসমান গনী, মতিউর রহমান আফজল, মাসুক আহমদ, এহতেশামুল হক সবুজ, আমিনুর রহমান আমিন, ইসহাক আহমদ, এস এম পলাশ, সদর উপজেলা আহবায়ক আবুল হাসনাথ, গোয়াইনঘাট আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, ৫নং ওয়ার্ড আহবায়ক মঈনুল ইসলাম, ১৮নং ওয়ার্ড আহবায়ক ফজলুল কাদির সিদ্দিকী পারভেজ, ওসমানীনগর উপজেলা আহবায়ক ফজল আহমদ জনি, দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক বাবর আহমদ রনি, কোম্পানীগঞ্জ উপজেলা আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, গোলাপগঞ্জ উপজেলা আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, কানাইঘাট উপজেলা আহবায়ক সাজ উদ্দি সাজু, গোয়াইনঘাট উপজেলা যুগ্ম আহবায়ক জাহিদ খান, সদর উপজেলা যুগ্ম আহবায়ক আইনুল হক, জকিগঞ্জ উপজেলা যুগ্ম আহবায়ক মাসুম আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষ, ওসমানীনগর উপজেলা যুগ্ম আহবায়ক আহবাবুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুগ্ম আহবায়ক আহমেদ জিলু চেয়ারম্যান, কানাইঘাট উপজেলা যুগ্ম আহবায়ক বদরুল আলম, কো¤পানীগঞ্জ উপজেলা যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com