• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩ ২:০০
আপডেট: শনিবার, ১০ জুন, ২০২৩ ২:০০

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার নজরুল ইসলাম খোকন (৫০) উপজেলার বীজবাগ ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

শনিবার (১০ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার ধর্মপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে মাদক মামলায় আদালত যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। সশ্রম কারাদন্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। পরে খোকন গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দেয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম