• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াতকে সমাবেশের অনুমতি : সরকারের দুরভিসন্ধি বলছে গণতন্ত্র মঞ্চ

প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩ ৩:০০
আপডেট: রবিবার, ১১ জুন, ২০২৩ ৩:০০

96663696 8

জামায়াতকে সমাবেশের অনুমতি : সরকারের দুরভিসন্ধি বলছে গণতন্ত্র মঞ্চ

ডেস্ক নিউজ

দীর্ঘ ১০ বছর পর হঠাৎ করে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে সরকারের প্রতি প্রশ্ন তুলেছে গণতন্ত্র মঞ্চ।

জোটের নেতারা বলছেন, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে বিরোধী দলগুলোর করা চলমান আন্দোলনকে আবারও জামায়াতি ব্র্যান্ডিং চেষ্টা করে নিজেদের দেশি-বিদেশি পক্ষগুলোকে তুষ্ট করতে চায় সরকার। বিষয়টিকে সরকারের দুরভিসন্ধি বলেও আখ্যা দিয়েছেন তারা।

শনিবার (১১ জুন) রাজধানীর নয়াপল্টনে মঞ্চের শরিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যায়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এ কথা বলেন।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জামায়াতের ব্যাপারটা বিস্ময়কর। সরকার এতটাই দ্বিধান্বিত যে, কী করবে বুঝতেই পারছে না। কারণ জামায়াতের লোকজন যখন অনুমতি চাইতে গেছে, তখন তাদের গ্রেপ্তার করা হলো। আবার দেড় ঘণ্টার মধ্যে ছেড়েও দিয়েছে। পরে সমাবেশের অনুমতিও দিয়েছে। এর চাইতে সরকারের অস্থিরতা বেশি কী দেখবেন? রাজনৈতিকভাবে তারা একটা সমস্যাও মোকাবিলা করতে পারেনি… তারা আবার গায়ের জোরে নির্বাচন করতে চায়।

তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ সেরকম লড়াই করতে চায় যেখানে সবার অধিকার নিশ্চিত হবে। এটাকে ধর্মের ভিত্তিতে বিভেদ করা হবে না। জামায়াতকে তারা এতোদিন কেন অনুমতি দেয়নি? এই প্রশ্নগুলো মানুষের মধ্যে নতুন করে দেখা দিয়েছে। আমরা সরকারের কাছে এর উত্তর চাই।

বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জামায়াত সমাবেশের অনুমতি চাইতে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আবার গতকাল (শনিবার) তারা সরকারের অনুমতি নিয়ে সমাবেশ করেছে। আবার সরকারি দলের সাধারণ সম্পাদক বললেন- বিএনপির উসকানি ও মদদ পেয়ে জামায়াত সমাবেশ করেছে। প্রশ্ন হচ্ছে আপনি তাদের ১০ বছর পর অনুমতি (সমাবেশ) দিয়েছেন, আবার বলছেন বিএনপি তাকে উসকানি দিয়ে রাজপথে নামাচ্ছে। সরকার যে অসংলগ্ন আচরণ করছে, নানা বিষয়ে সরকারের যে অস্বস্তি, এটা তার বহিঃপ্রকাশ।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সভা-সমাবেশ করার অধিকার সবার আছে। কাউকে না করতে দেওয়া হচ্ছে সরকারের অগণতান্ত্রিক আচরণ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, গত ১৫ বছর ধরে আমরা সরকারের একটি রাজনৈতিক অবস্থান দেখছি পাচ্ছি। সেটি হলো জামায়াতকে তাদের শত্রু বলে চিহ্নিত করে আসছে। তারা যেকোনো আন্দোলনকে জামায়াতি নাম দিয়ে ব্র্যান্ডিং করেছে।

তিনি বলেন, আজকে বাংলাদেশের আন্দোলন হচ্ছে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের আন্দোলন, সংবিধান সংস্কার করার আন্দোলন। সেই আন্দোলনকে আবারও জামায়াতি ব্র্যান্ডিং দেওয়ার চেষ্টা শুরু হয়েছে, যেটা আজকের সংবাদ মাধ্যমে এসেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন- জামায়াতকে অগ্নি সন্ত্রাসের জন্য নামানো হয়েছে। তার মানে হচ্ছে বিরোধী দলের পুরো আন্দোলনকে আবারও জামায়াতের ব্র্যান্ডিং করে, সন্ত্রাসের ব্যান্ডিং করে সরকার তার দেশি এবং বিদেশি পক্ষগুলোকে তুষ্ট করতে চাচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com