• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩ ৫:১২
আপডেট: রবিবার, ১১ জুন, ২০২৩ ৫:১২

জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রায় এক দশক পর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়া হলেও দলটির বিষয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১১ জুন) দুপুরে রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে শনিবার (১০ জুন) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে প্রায় এক দশক পর প্রশাসনিক অনুমতি পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশে করে।

মন্ত্রী বলেন, জামায়াত একটি অনিবন্ধিত রাজনৈতিক দল। দেশের অনেক অনিবন্ধিত দলই বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে। অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের সভা-সমাবেশ ইনডোরে করতেই পারে। তারা ইনডোরে সমাবেশ করতে চেয়েছিল। সেটা কমিশনার যাচাই করে দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বায়তুল মোকাররমের উত্তর গেটে বিভিন্ন সময়ে তারা সমাবেশ করে থাকে। এসব সমাবেশে অনেক সময় তারা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। এসব কিছু মাথায় রেখেই তাদের ইনডোরে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

জামায়াতকে অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক নীতির কোনো পরিবর্তন হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে দলটির বর্ষীয়ান এ রাজনীতিক বলেন, আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি। অনিবন্ধিত রাজনৈতিক দল ইনডোরে তাদের সভা-সমাবেশ করতেই পারে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যে পুলিশ দেখতে চেয়েছিলেন আজকে পুলিশ ধীরে ধীরে সে রকমই হচ্ছে। আজকে পুলিশ জনতার পুলিশ হয়েছে। মহাসড়কে সব ধরনের অপরাধ বন্ধে হাইওয়ে পুলিশ কাজ করছে।

মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশের জনবল বৃদ্ধিসহ যা যা করা দরকার তা করব। হাইওয়ে প্রযুক্তির মাধ্যমে জনগণের সেবা দিয়ে যাচ্ছে। গত ঈদে ঘরে ফেরার উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, গত ঈদে সবাই নিরাপদে বাড়ি গেছে। তাই হাইওয়ে পুলিশকে সবাই ধন্যবাদ দিয়েছেন। বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত আইজি ও হাইওয়ে পুলিশের প্রধান মো. শাহাবুদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য শাজাহান খান, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য বেনজীর আহমদ, সংসদ সদস্য মো. মসিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সড়ক পরিবহন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com