• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের মানুষ এই সরকারের পতন চায় : কাইয়ুম চৌধুরী

প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩ ১১:০৩
আপডেট: রবিবার, ১১ জুন, ২০২৩ ১১:০৩

9666396

দেশের মানুষ এই সরকারের পতন চায় : কাইয়ুম চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “সরকার ক্ষমতা হারানোর ভয়ে এখন পাগল প্রায় হয়ে গেছে। তাই সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। লাগামহীন দুর্ণীতি আর লুটপাটের কারনে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ডলার সংকটের কারনে পণ্য আমদানী করা সম্ভব হচ্ছেনা। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল হু হু করে বাড়ছে। দেশের মানুষ আজ ভালো নেই। এতকিছুর পরও সরকার জনগনের ভাষা বুঝতে চাচ্ছেনা। অভিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন নিদে হবে। অন্যতায় এই সরকারে পতনের যে আন্দোলন শুরু হয়েছ তার সমাপ্তি না হওয়া পর্যন্ত জনগন ঘরে ফিরবে না।”

রবিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “দেশে আজ গণতন্ত্র, বাক স্বাধীনতা ও আইনের শাসন নেই। দেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গৃহন্তরীন করে রাখা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে দেয়া হচ্ছে না। আমাদের হাজার হাজার নেতাকর্মী আজ মামলার আসামী। চলমান গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে অনেকেই নিজের জীবন দিয়েছেন। এমন অবস্থায় তো কোন দেশ চলতে পারে না। তাই দেশকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”

দক্ষিন সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, বিএনপি নেতা এনামুল হক ইকবাল, অলিউর রহমান চেয়ারম্যান, আব্দুল মুনিম ছইল মিয়া, মুক্তার হুসেন, আব্দুর রহিম, আব্দুল গফফার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, আলা উদ্দিন মেম্বার, রিপল আহমদ, রাসেল আহমদ, আব্দুল মালিক, তজমুল আলী আরশ আলী, কয়েছ আহমদ, ফয়ছল আহমদ, জামিল আহমদ, তেরা মিয়া, আজির উদ্দিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com