• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

সার্বিয়ার নাইট ক্লাবে জমিয়ে নাচলেন সামান্থা রুথ প্রভু

প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩ ৫:৫৬
আপডেট: সোমবার, ১২ জুন, ২০২৩ ৫:৫৬

 

বিনোদন ডেস্ক
শুটিংয়ের কাজে এই মুহূর্তে সার্বিয়ায় রয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেখানে রাজ অ্যান্ড ডিকের সঙ্গে অ্যাকশন সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং করছেন। শনিবার (১০ জুন) বেলগ্রেডের একটি নাইট ক্লাব থেকে সামান্থার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। যেখানে তাকে গানের তালে জমিয়ে নাচতে দেখা যায়।

ভিডিওতে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর আইটেম নম্বর ‘উ অন্তভা’য় নাচতে দেখা গেছে সামান্থাকে। তার সঙ্গে পা মিলিয়েছেন বরুণ ধাওয়ানসহ উপস্থিত আরও অনেকেই। এদিন সামান্থাকে কালো লেদার টপ ও প্যান্টে দেখা গেছে, চোখে ছিল চশমা, হাতে পানীয় বোতল।

‘উ অন্তভা’য় নাচার আগে চশমা খুলে নিতে দেখা যায় সামান্থাকে। এ সময় বরুণের সঙ্গে হালকা আলাপও সারেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশানে লেখা হয়েছে, ‘সামান্থার এই আইটেম গানের উন্মাদনা অবিশ্বাস্য।’

এই মুহূর্তে সামান্থা রুথ প্রভু ও বরুণ ধাওয়ান রুশো ব্রাদার্সের ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের শুটিং করছেন। সেকারণেই সার্বিয়ায় রয়েছেন তারা। এই সিরিজের জন্য বিদেশে গিয়ে অ্যাকশনের প্রশিক্ষণও নিয়েছেন সামান্থা। জানা যাচ্ছে, জুলাই মাস পর্যন্ত এই সিরিজের শুটিং চলবে।

প্রসঙ্গত, ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে আইটেম নম্বর ‘উ অন্তভা’য় নেচেছিলেন সামান্থা রুথ প্রভু। যা সেসময় ব্যাপক ঝড় তুলেছিল। পরবর্তী সময় ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে গিয়ে অক্ষয় কুমারের সঙ্গেও এই গানে নাচতে দেখা গিয়েছিল সামান্থাকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম