• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩ ৮:১২
আপডেট: সোমবার, ১২ জুন, ২০২৩ ৮:১২

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১২ জুন) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জিয়ারুল (৩৮) ও জনি (২২)।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ মার্চ রূপগঞ্জ থানার কাঞ্চন রোডস্থ মুন্সি ফিলিং স্টেশনের ভেতর মুন্সি স্টোরের সামনে ফাঁকা জায়গা থেকে হেরোইনসহ দুইজনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।