• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মুফতি সৈয়দ ফয়জুল করিমের উপর হামলার নিন্দা এনডিপির

প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩ ৮:৫৩
আপডেট: সোমবার, ১২ জুন, ২০২৩ ৮:৫৩

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব-এ-আমীর ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

সোমবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় হমলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচনের দিনও একজন প্রার্থীর উপর নগ্ন হামলা প্রমান করে সরকার কতটা অসহায় ভীতু। মূল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ গ্রহন না করলেও একজন বিরোধী প্রার্থীকে নিয়ে কতটা আতংকিত তারা।

তারা বলেন, এই হামলা প্রমান করে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচনের বিষয়ে জনগণ আরো বেশী আস্থাহীন হয়ে পড়ছে।

নেতৃদ্বয় বলেন, এই ধরনের হামলার কারণে জনমনে এই ধারণা শক্তভাবে প্রতিষ্ঠিত হলো যে, দলীয় সরকারের অধিন নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব হবে না।

বিবৃতিতে নেতৃদ্বয়, এই হামলার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন,তারা শুধু মুফতি সৈয়দ ফয়জুল করিমকে রক্তাক্ত করিনি জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকেও লাঞ্চিত করেছে।ইভিএম এর নির্বাচনকে করেছে প্রশ্নবিদ্ধ।

উল্লেখ্য, শহরের ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে যান মুফতি সৈয়দ ফয়জুল করিম। সেখান থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে পৌছলে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি মেয়রপ্রার্থীর ওপর অতর্কিতভাবে হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। এতে তিনি সহ দলের বেশ কিছু নেতা-কর্মী আহত হন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম