• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার খালেদা জিয়াকে দুনিয়া থেকে মাইনাস করতে চাচ্ছে: প্রিন্স

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ৯:১৩
আপডেট: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ৯:১৩

966696 12

সরকার খালেদা জিয়াকে দুনিয়া থেকে মাইনাস করতে চাচ্ছে: প্রিন্স

ডেস্ক নিউজ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে বলেছেন, খালেদা জিয়ার জীবনের ক্ষতি হয়ে গেলে সরকারকেই দায়-দায়িত্ব নিতে হবে। চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী বিদেশে তার সুচিকিৎসার পথে সরকার সম্পূর্ণ রাজনৈতিক কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাজনীতির পাশাপাশি দুনিয়া থেকে মাইনাস করতে চাচ্ছে।

তিনি বলেন, ভোট চুরি করে জোর-জবরদস্তিমূলক ক্ষমতায় আছে বলে জনগণের দুঃখ, দুর্দশায়, কষ্টে তাদের কোনো চিত্তবিকার নাই। তারা আবারো ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকতে ফন্দি ফিকির করছে। এবার তাদের আর রক্ষা নাই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি না মানলে এবার তাদের বিদায় নিতেই হবে।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় পদযাত্রাপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, শাহ শিব্বির আহমেদ বুলু, কাজী, অ্যাডভোকেট এমএ হান্নান খান, একেএম মাহবুবুল আলম, শামীম আজাদ, মফিদুল হক মোহন, রোকনুজ্জামান রোকন, কায়কোবাদ মামুন প্রমুখ।

সমাবেশের পর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টাউন হল মোড় থেকে পদযাত্রা করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com