• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

চট্টগ্রামে যুবদলের তারুণের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কাজীর দেউড়ি মোড়েই

প্রকাশ: বুধবার, ১৪ জুন, ২০২৩ ৩:০০
আপডেট: বুধবার, ১৪ জুন, ২০২৩ ৩:০০

 

ডেস্ক নিউজ
চট্টগ্রামে যুবদলের তারুণের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ব্যস্ততম কাজীর দেউড়ি মোড়েই। এর আগে লাগোয়া আউটার স্টেডিয়ামে সমাবেশের অনুমতি দিলেও পরে তা বাতিল করে কাজীর দেউড়িতেই অনুমতি দেয় প্রশাসন। সমাবেশের অনুমতি পাওয়ার পরপরই মঙ্গলবার রাত থেকেই কাজীর দেউড়ি মোড়ে অবস্থান নেয় দলের নেতাকর্মীরা। তরুণ ভোটারদের অধিকার প্রতিষ্ঠা ও অন্যান্য দাবিতে চট্টগ্রামে ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ এর ডাক দেয় যুবদল। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বুধবার (১৪ জুন) সকাল থেকে চট্টগ্রামের বাইরের জেলা উপজেলাগুলো থেকে নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করে। তারা কাজীর দেউড়ি মোড়ের চারিদিকে জড়ো হতে থাকেন। বিশেষ করে সিআরবি, বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে, জমিয়তুল ফালাহ, আলমাস সিনেমার মোড়, ভিআইপি টাওয়ার এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

মাথায় ক্যাপ, গায়ে বিভিন্ন স্লোগান লেখা টি-শার্ট পরে আসেন নেতাকর্মীরা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর দাবি সম্বলিত ব্যানার সাঁটানো হয়েছে। মূলত তারুণের সমাবেশ ঘোষণা দিলেও সব বয়সী নেতাকর্মীদের দেখা গেছে সমাবেশস্থলে।

এর আগে সকাল থেকে পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকা। কাজীর দেউড়ি মোড়ের সার্কিট হাউজ লাগোয়া স্থানে দুটি কনটেইনার বহনকারী লরিতে তৈরি করা হচ্ছে সমাবশের মঞ্চ। পাশেই সমাবেশে আসা নেতাকর্মীদের জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে।

অন্যদিকে, বিএনপির এ সমাবেশকে ঘিরে কাজীর দেউড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, সমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম