• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১২ দলীয় জোট থেকে বহিষ্কার এনডিপি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ৩:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ৩:৩৩

96666369 1

১২ দলীয় জোট থেকে বহিষ্কার এনডিপি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১২ দলীয় জোটের শরিক দল এনডিপিকে জোট থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জোটের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ১২ দলীয় জোটের শরিক দল এনডিপি সম্প্রতি একটি হোটেলে আলোচনা সভার নামে কয়েকটি রাজনৈতিক দলের ভগ্নাংশকে নিয়ে তথাকথিত বৈঠক করেছে। এনডিপি চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের চলমান আন্দোলন-সংগ্রামকে ব্যাহত করতে কিছু চক্রান্তমূলক বক্তব্য প্রদান করেছেন। এর প্রেক্ষিতে ১২ দলীয় জোটের এক জরুরি (এনডিপি ব্যতীত ১১ দলের) সভায় এনডিপিকে জোট থেকে বহিষ্কার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আজ (বৃহস্পতিবার) থেকে ক্বারী মো. আবু তাহের ও তার দল এনডিপির সঙ্গে ১২ দলীয় শরীক দলসমূহের কোনো জোটগত সম্পর্ক থাকবে না।

9666985 12

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com