• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মু‌ক্তিযু‌দ্ধের মতো আবার তরুণরা জেগে উঠলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: দুদু

প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১২:৫০
আপডেট: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১২:৫০

96669600

মু‌ক্তিযু‌দ্ধের মতো আবার তরুণরা জেগে উঠলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: দুদু

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘মুক্তিযুদ্ধের মতো তরুণরা যদি আবার জেগে উঠতে পারে তাহলে বাংলাদেশে গণতন্ত্র, ভোটার অধিকার স্বাধীনতা আবার প্রতিষ্ঠিত হবে। যদি আমরা জেগে উঠতে না পারি তাহলে আমরা যে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছি সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না।’

বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম উদ্যোগে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

দুদু বলেন, বাংলাদেশের ৫২ বছরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বাকশাল কায়েম করা। মানুষ যে দেশের জন্য এক সাগর রক্ত দিয়েছেন সেই দেশ স্বাধীন হওয়ার তিন বছরের মাথায় দেশের সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। চারটি সংবাদপত্র বাদে সেগুলো ছিল সরকারের মুখপাত্র। আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলকে কবরস্থ করা হয়েছিল। এই দেশে যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু বাকশাল কায়েম করে সেই অধিকার গণতন্ত্র স্বাধীনতা হরণ করা হয়েছিল।

তিনি বলেন, বর্তমান যে ডিজিটাল আইন করা হয়েছে এটাও সম্পূর্ণ গণতন্ত্রের বিরুদ্ধে। আমার বিবেচনায় এটাও একটা অপরাধ। যদি সত্যিকার অর্থে গণতন্ত্রের কথা বলেন তাহলে ডিজিটাল আইন করে আপনি (হাসিনা) অপরাধ করেছেন। মানুষের মানবিক সৃজনশীলতা সবকিছু ধ্বংসের মূল কারণ হচ্ছে ডিজিটাল আইন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, মুক্তিযুদ্ধ ছিল তরুণদের একটি গণবিদ্রোহ। সেই তরুণরা যদি আবার জেগে উঠতে পারে তাহলে বাংলাদেশে গণতন্ত্র ভোটার অধিকার আবার প্রতিষ্ঠিত হবে। যদি আমরা জেগে উঠতে না পারি তাহলে আমরা যে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছি সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের আহবায়ক মোশাররফ আহমেদ ঠাকুরের সভাপতিত্বে ও জাহাঙ্গীর শিকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, মিডিয়া ছেলের সদস্য কাদের গনি চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com