• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হৃত্বিক ও জুনিয়র এনটিআরের সঙ্গে ‘ওয়ার ২’তে কিয়ারা

প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩ ১১:২১
আপডেট: শনিবার, ১৭ জুন, ২০২৩ ১১:২১

9666396 34

হৃত্বিক ও জুনিয়র এনটিআরের সঙ্গে ‘ওয়ার ২’তে কিয়ারা

বিনোদন ডেস্ক

হলিউডের আদলে বলিউডেও তৈরি হয়েছে ইউনিভার্স। ‘স্পাই ইউনিভার্স’ নামে এটি গড়ে তুলেছে ইন্ডাস্ট্রির প্রভাবশালী প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। এই সিরিজের চারটি সিনেমা মুক্তি পেয়েছে এ পর্যন্ত। এগুলো হলো ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’। সবগুলো সিনেমাই রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে বক্স অফিসে। আর স্পাই তথা গুপ্তচরের ভূমিকায় দর্শক মাতিয়েছেন সালমান খান, হৃত্বিক রোশন ও শাহরুখ খানের মতো তারকা।

এ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘ওয়ার ২’। প্রথম পর্বের মতো এখানেও মুখ্য ভূমিকায় হৃত্বিক রোশন। তবে বিশেষ চমক হিসেবে এই ছবিতে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে নেওয়া হয়েছে। এবার জানা গেলো, ছবিটিতে যুক্ত হয়েছেন বলিউডের এই সময়ের সেনসেশন কিয়ারা আদভানি।

একটি সূত্রের দাবি, ‘যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই গল্পে কিয়ারা মানানসই। এই সিরিজের প্রতিটি ছবির সাফল্যের সুবাদে দর্শকের আগ্রহ তুঙ্গে। এটি এমন ফ্র্যাঞ্চাইজি, যেখানে ভারতের সবচেয়ে বড় তারকারা কাজ করছেন। আর কিয়ারা এই মুহূর্তে বলিউডে প্রথম সারিতে আছেন। তাই আদিত্য চোপড়া (প্রযোজক) তাকে বেছে নিয়েছেন।’

‘ওয়ার ২’ সিনেমার কাস্টিং এবং আয়োজন নিয়ে উচ্ছ্বাসের আভাস পাওয়া গেছে ওই সূত্রের মুখে। তার ভাষ্য, ‘কাস্টিং এখন দুর্দান্ত হয়েছে। হৃত্বিক, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানির মতো তিনজন সুপারস্টার আছেন, সেই সঙ্গে দেশের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ নির্মাতা অয়ন মুখার্জি। অ্যাকশন-বিনোদনে তারা এমন কিছু উপহার দেবেন, যা দর্শক এর আগে দেখেনি।’

অবশ্য ছবিতে কিয়ারা আদভানি গুপ্তচরের ভূমিকায় থাকবেন নাকি স্রেফ হৃত্বিক কিংবা এনটিআরের বিপরীতে দেখা যাবে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

উল্লেখ্য, এর আগে স্পাই ইউনিভার্সের বিভিন্ন ছবিতে গুপ্তচর হয়ে অ্যাকশন আর গ্ল্যামারের জাদু দেখিয়েছেন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। এবার কি কিয়ারার পালা? সেই জবাব মিলবে সিনেমা মুক্তির পর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com