• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে : ইসি রাশিদা সুলতানা

প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩ ১১:৩৪
আপডেট: শনিবার, ১৭ জুন, ২০২৩ ১১:৩৪

 

ডেস্ক নিউজ
জাতীয় নির্বাচনের আগের ভোটগুলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পারলে অংশগ্রহণের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কমিশন কারও খারাপ কাজের দায় নেবে না।

শনিবার বিকেলে টাঙ্গাইল সার্কিট হাউসে বাসাইল পৌরসভার নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন ইসি রাশিদা। তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ নেই, মানুষ ভোট দিতে পারে না- এ অবস্থা থেকে আমরাও উত্তরণ চাইছি। জাতীয় নির্বাচনের আগেই এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এ জন্য এখন যেসব নির্বাচন হচ্ছে, তার মাধ্যমে জাতীয় নির্বাচনের ভিত মজবুত করা হবে।’

রাশিদা সুলতানা আরও বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের মাঠে সব দল ঐকমত্যে পৌঁছাতে পারেনি। অনেকেই বলেছে, বর্তমান পরিস্থিতিতে তারা অংশ নেবে না। আবার অনেকেই আসবে বলছে। আমরা গ্রহণযোগ্য ও আস্থার জায়গা তৈরি করতে চাই।’

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম