• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত

প্রকাশ: রবিবার, ১৮ জুন, ২০২৩ ১:৩৫
আপডেট: রবিবার, ১৮ জুন, ২০২৩ ১:৩৫

966685 12

ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত

পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের গুলিতে মনার (২৬) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। শনিবার (১৭ জুন) রাত দশটার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের এমপি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনার ঈশ্বরদীর দিয়ার বাঘইল গ্রামের তুহিন হোসেনের ছেলে ও পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, শনিবার রাতে মনার লক্ষীকুন্ডা এমপি মোড়ে ইকবুলের দোকানে বসেছিলো মনার। এ সময় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ৩ থেকে ৪টি মোটরসাইকেলে এসে মনারকে লক্ষ্য করে গুলি করে দ্রুত চলে যায়। স্থানীয়রা মনারকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com