• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভারতীয় দূতাবাসের ইফতার অনুষ্ঠানে আলমগীরসহ চার নেতা

প্রকাশ: সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ৬:০১
আপডেট: সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ৬:০১

ভারতীয় দূতাবাসের ইফতার অনুষ্ঠানে আলমগীরসহ চার নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকায় ভারতীয় দূতাবাস আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা। সোমবার (১১ এপ্রিল) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে হাইকমিশন আয়োজিত এই ইফতারে অংশ নেন তারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারতীয় দূতাবাসের ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, রবিবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর রাজধানীর ১০০ ফিট এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আলোচনা ও ইফতার মাহফিলে অংশ নেন ফখরুলরা।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খাঁন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ২০ দলীয় জোটের শরিক দল এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com