• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদ্মা সেতুর দক্ষিন পার্শ্বে বাসস্ট্যান্ড ও ফুটওভার ব্রীজ দরকার

প্রকাশ: রবিবার, ২ জুলাই, ২০২৩ ৬:২৫
আপডেট: রবিবার, ২ জুলাই, ২০২৩ ৬:২৫

96666336363

পদ্মা সেতুর দক্ষিন পার্শ্বে বাসস্ট্যান্ড ও ফুটওভার ব্রীজ দরকার

ঢাকা-যশোর ও ঢাকা-পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম পদ্মাসেতু। প্রতিদিন হাজার হাজার গাড়ি পারাপার হচ্ছে সেতু দিয়ে। কিন্তু পদ্মা সেতুর দক্ষিন পার্শ্বে নাওডোবা এলাকায় নেই কোনো বাসস্ট্যান্ড। জীবনের ঝুঁকি নিয়েই যাত্রী ওঠানামা করছে ঢাকা থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। এতে বাড়ছে সড়কে বড় ধরনের দুর্ঘটনা। যাত্রীছাউনির ব্যবস্থাও নেই। যে কারণে সড়কে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘসময়। স্থানীয়দের দাবি, নাওডোবা এলাকায় একটি বাসস্ট্যান্ড ও একটি ওভারব্রিজ নির্মাণ করা হলে দুর্ঘটনা কমবে।
সরেজমিনে দেখা যায়, মাওয়া-ভাঙ্গা মহাসড়কের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকার দক্ষিণ দিকের বাম পাশে বাস থামিয়ে যাত্রী নামাতে দেখা যায়। প্রতিনিয়তই এভাবে শত শত গাড়ি থামিয়ে যাত্রী নামানো হচ্ছে।বাসস্ট্যান্ড নেই বলে মহাসড়কের পাশ দিয়েই বাইপাস রুটের দুই পাশে ২০-৩০টি বাস সবসময় পার্কিং করা থাকে । সেখান থেকে বাসগুলো সময়মতো না ছাড়ায় চলতি গাড়িতে দ্রুত ঢাকায় যাওয়ার জন্যই মহাসড়কের বাস থামিয়ে যাতায়াত করছে যাত্রীরা। কেউ কেউ উদাসীন হয়ে জীবনের ঝুঁকি নিয়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছে।
নাওডোবার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, নাওডোবা এলাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে। তবে সে তুলনায় আমরা কিছুই পাইনি। পদ্মা সেতু উদ্বোধনের এক বছর হয়ে গেলেও এখনো কোনো বাসস্ট্যান্ড করা হয়নি। অথচ বাসস্ট্যান্ড করার মতো জায়গা এখানে আছে। শুধু বাসস্ট্যান্ড নয়, একটি ওভারব্রিজ নির্মাণ জরুরী দরকার। পায়ে হেঁটে মহাসড়ক পার হতে দেখা যায় অনেককে ।পায়ে হেটে সড়ক পারহওয়া ফাহিমা বলেন,শিবচর থেকে আমার মামাবাড়ি বরিশাল যাবো। তাড়াতাড়ি যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পার হলাম। তবে এখানে একটা ফুটওভার ব্রিজ দরকার।
মহাসড়কে বাস থামিয়ে যাত্রী নামানোর বিষয় গ্লোবাল পরিবহন বাসচালক মো. ফয়সাল বলেন, আমরা ইচ্ছা করে তো গাড়ি থামাই না। যাত্রীরা সড়কে দাঁড়িয়ে সিগন্যাল দেয়। শুধু আমরা না অন্য বাসও গুলো ও যাত্রিদের জন্য থামে।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, মহাসড়কের ওপর কোনোভাবেই দূরপাল্লার বাস থামিয়ে পার্কিং করা যাবে না। যাত্রী ওঠানামা করা ও যাবে না। এখানে বাসস্ট্যান্ড না থাকলেও বাইপাসের কাছে অস্থায়ী বাসস্ট্যান্ড রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com