• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৩৩৩ হজযাত্রী নিয়ে দেশে ফিরলো প্রথম ফ্লাইট

প্রকাশ: সোমবার, ৩ জুলাই, ২০২৩ ১:২৫
আপডেট: সোমবার, ৩ জুলাই, ২০২৩ ১:২৫

9666360 2

৩৩৩ হজযাত্রী নিয়ে দেশে ফিরলো প্রথম ফ্লাইট

নিউজ ডেস্ক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩৩ জন হাজিকে নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। এসেছে হজ যাত্রীদের নিয়ে দ্বিতীয় ফ্লাইটও। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রবিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফ্লাইনাসের এক্সওয়াই-৭৩৯২ ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আর দ্বিতীয় ফ্লাইট রাত ৯টা ৫৫ মিনিটে হজযাত্রীদের নিয়ে ঢাকায় এসেছে।

ঢাকায় আসা হজযাত্রীদের স্বাগত জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রত্যেক হাজিকে ৫ লিটার করে জমজমের পানির বক্স দেওয়া হয়।

এর আগে জেদ্দার স্থানীয় সময় সকাল ৯টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন (২,৫০৬ জন গাইডসহ)। এবার হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com