• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

আজ কূটনীতিকদের সাথে বিএনপির ইফতার

প্রকাশ: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ ৯:০৪
আপডেট: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ ৯:০৪

আজ কূটনীতিকদের সাথে বিএনপির ইফতার

সিনিয়র করেসপন্ডেন্ট

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে ইফতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজন করেছে দলটি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইফতারে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইফতারকে কেন্দ্র করে কূটনীতিকদের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চায় বিএনপি।

জানা গেছে, ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকেও একাধিক ইফতার পার্টির আয়োজন করা হবে। এসব ইফতার অনুষ্ঠানে মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির শীর্ষ নেতারা।

দলের অঙ্গ-সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোট শরিকদের বাইরেও কয়েকটি রাজনৈতিক দল বিএনপি’র ইফতারে অংশগ্রহণ করবে। এসব ইফতারে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com