• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

গণতন্ত্র হত্যাকারী এই সরকারের পতন ঘটাতে হবে : খায়রুল কবির খোকন

প্রকাশ: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৩:৩২
আপডেট: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৩:৩২

66698554

গণতন্ত্র হত্যাকারী এই সরকারের পতন ঘটাতে হবে : খায়রুল কবির খোকন

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন বলেন, গণতন্ত্র হত্যাকারী এই সরকারের পতন ঘটাতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এবং আগামী ২ মার্চ অনুষ্ঠিতব্য বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

আজ সোমবার দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষে জেলা বিএনপি’র কার্যালয়ে বিকেলে নরসিংদী জেলা বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, সহ সভাপতি এড. আবদুল বাছেত, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দিপু, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, রবিউল ইসলাম রবি, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। মনিরুল ইসলাম জাবেদ, ওলামাদলের সভাপতি নরুল ইসলাম, ইলিয়াস ভূঁইয়া, সুমন ভূঁইয়া, জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মী বৃন্দ।

এসময় বক্তারা নেতাকর্মীদের ২ মার্চ অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার লক্ষে সবাইকে প্রস্তুতি গ্রহণে আহবান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com