• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এসসিও বৈঠক করলেন মোদি-পুতিন-শি-শাহবাজ

প্রকাশ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ৬:৫৩
আপডেট: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ৬:৫৩

966652652

এসসিও বৈঠক করলেন মোদি-পুতিন-শি-শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষবৈঠকে যোগ দিলেন ভারত, রাশিয়া, চীন ও পাকিস্তানের সরকারপ্রধানরা। ভার্চুয়াল বৈঠকে যুক্ত হন নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং ও শাহবাজ শরিফ। বৈঠকে পাকিস্তানের সমালোচনা করেন মোদি।

ভারত এবার এসসিওর চেয়ারম্যান। এই বৈঠক এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে বেশ কয়েকটি কারণে। ওয়াগনার বিদ্রোহের পর প্রথমবার এই ধরনের বৈঠকে যোগ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও যোগ দেন। বেলারুশ এতদিন পর্যবেক্ষক দেশ হিসাবে ছিল। এবার তারা এসসিওর সদস্য হচ্ছে। খবর এএনআই এর

মার্কিন যুক্তরাষ্ট্রে সফরের পর নরেন্দ্র মোদি এমন একটি বৈঠকের সভাপতিত্ব করেছেন, যেখানে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরান, কিরঘিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তানের শীর্ষনেতারা ছিলেন। এছাড়া পর্যবেক্ষক দেশ হিসাবে ইরান, বেলারুশ, মঙ্গোলিয়ার শীর্ষনেতারাও ছিলেন।

প্রধানমন্ত্রী মোদি তার উদ্বোধনী ভাষণে বলেন, ‘এই বৈঠকের থিম হলো সিকিওর। এস মানে সিকিউরিটি বা সুরক্ষা, ই মানে ইকনমিক ডেভলাপমেন্ট বা আর্থিক উন্নয়ন, সি মানে কানেকটিভিটি বা যোগাযোগ, ইউ মানে ইউনিটি বা ঐক্য, আর হলো রেসপেক্ট বা সম্মান (এখানে সার্বভৌমত্বর প্রতি সম্মান) এবং ই-র অর্থ এনভায়রনমেন্ট বা পরিবেশ। বৈঠকের পাঁচ স্তম্ভ হলো স্টার্ট আপ, ঐতিহ্যবাহী ওষুধ, যুবদের ক্ষমতা দেয়া, সবাইকে ডিজিটাল ব্যবস্থার মধ্যে নিয়ে আসা এবং বৌদ্ধধর্মের ঐতিহ্যকে ছড়িয়ে দেয়া।’

পাকিস্তানের নাম না করে মোদি বলেন, ‘কিছু দেশ তো সীমান্তপারের সন্ত্রাসকে তাদের নীতি হিসেবে নেয়। কিছু দেশ সন্ত্রাসবাদকে আশ্রয় দিচ্ছে। সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে৷ এসসিওর উচিত এই ধরনের দেশের সমালোচনা করা।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাও নিং জানিয়েছেন, শি জিনপিং গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন এবং এই সংগঠন ভবিষ্যতে কীভাবে আরও এগোবে তা জানাবেন।

এই বৈঠকে আফগানিস্তান, সন্ত্রাসবাদ, আঞ্চলিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com