• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলায় ২৫৫ পিচ ইয়াবাসহ যুবক আটক

প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ৩:১৫
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ৩:১৫

bhola pic

ভোলায় ২৫৫ পিচ ইয়াবাসহ যুবক আটক

ভোলা প্রতিনিধি॥
ভোলার ইলিশায় ২৫৫ পিচ ইয়াবাসহ মো. রিপন খান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তালতলা লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।
আকটকৃত মো. রিপন খান ঝালকাঠি জেলার, নলছিটি থানার, মোল্লারহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কামদেবপুর গ্রামের আনিস খানের ছেলে। সে আন্ত:জেলা মাদক কারবারী বলে পুলিশ জানিয়েছেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নিঃ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ইলিশা তালতলা লঞ্চঘাট এলাকা থেকে মো. রিপন খান নামের এক যুবককে ২৫৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com