• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মালয়েশিয়া যুবদলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ৬:১৭
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ৬:১৭

9666360 3

মালয়েশিয়া যুবদলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম আ স ম হান্নান শাহের উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নান রিয়াজকে সংবর্ধনা দিয়েছে এবং এ উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়া যুবদল।

মঙ্গলবার (৪ জুন) রাত ৯টায় কুয়ালালামপুরের বুকিতবিনতাং এ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি মঞ্জু খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন দফতর সম্পাদক বাদল কারার এবং পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন মোজাম্মেল হক প্রধান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণ-বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম ও কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা খোকন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবদল নেতা মো: জসীম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন আহমেদ, মালয়েশিয়া যুবদলের কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, যুব নেতা নুরে সিদ্দিকী সুমন, টিপু সুলতান, রাসেল রানা, যুবদল সিমুনিয়া শাখা সাধারণ সম্পাদক শেখ সেলিম।

আরো উপস্থিত ছিলেন স্বেছাসেবক দল মালয়েশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল মাহমুদ, প্রচার সম্পাদক মারুফ এলাহি, মহানগর যুবদলের লিটন শেখ, রিকি রব্বানি, সিমুনিয়া শাখা যুবদল সভাপতি খালিদ হাসান রিপন, যুবদলের মিরাজ মাজী, বাবু সরকার, বাপ্পি, নুরুল ইসলাম, বিএনপির সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, বিএনপি নেতা শাহজালাল, সাইফুল, ইমন, শাহা আলম শাখা বিএনপি সহ-সভাপতি এস কে আলম কাজী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া নেতা ইমরান, তারেক, মাহফুজ, জিসাস, আনোয়ার পারভেজ, নারায়ণগঞ্জ জাতীয়তাবাদি ফোরাম সভাপতি আমজাদ হোসেন মৃধা প্রমুখ।

পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com