• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনের সময়ে ইসির অধীনে দায়িত্ব পালন করবে পুলিশ’

প্রকাশ: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ৫:১২
আপডেট: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ৫:১২

96663363 6

নির্বাচনের সময়ে ইসির অধীনে দায়িত্ব পালন করবে পুলিশ’

নিউজ ডেস্ক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনকালীন সময় পুলিশ নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন আমাদেরকে যে নির্দশনা দিবেন আমরা সেই অনুযায়ী কাজ করতে বদ্ধ পরিকর। কেউ আইনশৃঙ্খলা বিঘ্নের জন্য চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে, সাহস আছে এবং প্রস্তুত আছে।

শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনে অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘পুলিশ শত বছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নির্বাচনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দীর্ঘদিন যাবত সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। আমরা দায়িত্ব পালনে প্রস্তুত আছি।’

তিনি আরও বলেন, এক সময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিলো। সেই অবস্থা থেকে গোটা দেশকে একটি শৃঙ্খলায় ফিরিয়ে আনতে পেরেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে।

এ সময় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা ও বস্ত্র প্রদান প্রদান করেন তিনি। উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com