• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আব্দুস সালামকে দেখতে হাসপাতালে রিজভী

প্রকাশ: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ১১:১৩
আপডেট: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ১১:১৩

9666685

আব্দুস সালামকে দেখতে হাসপাতালে রিজভী

নিউজ ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামকে দেখতে শুক্রবার রাতে হাসপাতালে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এ সময় নেতৃবৃন্দ অসুস্থ সালামের চিকিৎসার খোঁজখবর নেন।

বৃহস্পতিবার শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করলে রাত ১১টায় সালামকে গুলশান সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়া হলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ সালামকে দেখতে রিজভী ছাড়াও বিএনপি’র ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে আসেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com