• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মানুষের অধিকার আদায়ে তারুণ্যের সমাবেশে যোগ দিন : এস.এম জিলানী

প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ১:১২
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ১:১২

966656

মানুষের অধিকার আদায়ে তারুণ্যের সমাবেশে যোগ দিন : এস.এম জিলানী

প্রেস বিজ্ঞপ্তি

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী বলেছেন, “দেশে আজ গণতন্ত্র ও ভোটাধিকার নেই। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। দেশের তরুণ সমাজকে নিয়ে আমরা আবারো গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠিত করব, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনব। দেশের মানুষের অধিকার বঞ্চিত যুবসমাজের অধিকার জন্য সারাদেশের ন্যায় আগামী ৯ জুলাই সিলেটে আমরা তারুণ্যের সমাবেশ করছি। দেশকে বাঁচতে মত নির্বিশেষে সবাইকে তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে সমাবেশকে সফল করতে হবে।”

শুক্রবার বাদ জুমআহ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ সফল করতে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে দরগাহ গেইট এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জসিম হাওলাদার, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক শাহ আলম রনি মৃধা ও রাসেল খান, ক্রীড়া সম্পাদক শওকত আলী।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, আজিজ খান সজিব। সদস্য তছির আলী, বেলাল আহমদ, মিসবাহ আহমদ জেহিন, আবির হাসান মুহিন, মেহেদী হাসান সপু, শফিকুল ইসলাম, দুলাল আহমদ, রায়হান উদ্দিন রাজু, নুরুল হক মাসুম, জিয়াউর রহমান, ইকবাল হোসেন, মোঃ সামাদ হোসেন, সেলিম মিয়া, সাফওয়ান আহমদ কোরেশি, সোবহান আজাদ, মোঃ সালাউদ্দিন প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com