• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাস-টমটমের সংঘর্ষে নিহত ৫

প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ২:২২
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ২:২২

96666659

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাস-টমটমের সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাস ও ব্যাটারিচালিত টমটমের সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সিলেট-জাফলং সড়কের দরবস্তস্থ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সকলেই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন- বড়খলা গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র মোশদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজম্মিল আলীর পুত্র হাজী নুর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর পুত্র আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের পুত্র মো. কামাল (২৫) ও দীঘিরপার গ্রামের মৃত আব্দুস শুকুরের পুত্র মতিন(৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিলেট থেকে ছেড়ে আসা জাফলংগামী একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে (টমটম) চাপা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খাদে পড়া বাস উদ্ধারে কাজ করছেন পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয়রা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক মোড়ল।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা ইন্সপেক্টর শ্যামল বণিক বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধারে কাজ করছে। তাদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com