• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল শনিবার ঢাকায় আসছে

প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ৩:০৯
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ৩:০৯

999966656

উরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল শনিবার ঢাকায় আসছে

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি পর্যালোচনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল শনিবার ঢাকায় আসছে। ছয় সদস্যের এই দলের নেতৃত্বে রয়েছেন ইতালীয় নাগরিক রিকার্ডো চিলিলিয়ার।

প্রতিনিধি দলের সদস্যরা ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। তারা মূলত দুটি বিষয়ের ওপর জোর দেবেন। একটি হচ্ছে নির্বাচনের আগে এদেশের রাজনৈতিক পরিবেশ। অপরটি হচ্ছে নির্বাচনি কাঠামো। এসব বিষয় যাচাইয়ের জন্য তারা বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষাবিদ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রতিনিধি দলের সুপারিশের আলোকে বাংলাদেশের আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত হবে। দলটি মূলত জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর যৌক্তিকতা, প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা যাচাই করবে।
চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনের আগে অনুসন্ধানী মিশনের এ সফরটি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে ইইউ পর্যবেক্ষক পাঠাবে না। স্বাভাবিকভাবেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, প্রতিনিধি দলের মনোযোগ সে দিকেই বেশি থাকবে। বিএনপি এখন পর্যন্ত দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে অটল।

অপরদিকে সরকার সাংবিধানিক কাঠামোর বাইরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব মানতে নারাজ। উদ্ভূত পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক সমঝোতা জরুরি বলে মনে করছে পর্যবেক্ষক মহল।

তবে ইইউ মনে করে, যেকোনো রাজনৈতিক দলই দ্রুত তাদের সিদ্ধান্ত পালটাতে পারে। সেক্ষেত্রে জুলাইকে আগামী নির্বাচনের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে মনে করা হচ্ছে। এ কারণে ইইউ অনুসন্ধানী মিশন পাঠাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইইউ মিশন ঢাকায় অবস্থানকালে বেশ কয়েকটি দপ্তরের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিমকোর্ট, নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও জাতীয় গোয়েন্দা সংস্থা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com