• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তরুণরা যখনই জেগে উঠে তখনই যে কোনো আন্দোলন সফল হয়: মেয়র আরিফ

প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ১:৫৩
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ১:৫৩

9666652

তরুণরা যখনই জেগে উঠে তখনই যে কোনো আন্দোলন সফল হয়: মেয়র আরিফ

নিউজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘তরুণরা যখনই জেগে উঠে, তখনই যে কোনো আন্দোলন সফল হয়। এই সরকারের কাছে জনগণের মৌলিক অধিকার নেই। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশের জনগণ এই সরকারের পতন চায়। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা বলার অধিকার, ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। আজ বিএনপির সঙ্গে জনগণ রাজপথে নেমে এসেছে। দেশের মানুষের অধিকারবঞ্চিত যুবসমাজের অধিকার জন্য সারাদেশের ন্যায় ৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশে দলমত নির্বিশেষে যোগ দিয়ে এই সরকার পতন আন্দোলন বেগবান করতে হবে।’

শুক্রবার (৭ জুলাই) রাতে নগরীর দরগা গেইট এলাকায় ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ উপলক্ষে প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সাদিক মিয়া ও সাধারণ সম্পাদক নাজির হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, সহ-সভাপতি মাসুক এলাহী, জেলা শ্রমিক দল নেতা নুরুল ইসলাম, মহানগর শ্রমিকদলের সভাপতি ইউনুছ মিয়া, শ্রমিক দল নেতা লিটন আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য সৈয়দ সাব্বির আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান, রফিকুর রহমান, তানভির রহমান, আমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক কাজী শাহরিয়ার পাপ্পু, সহ-সাংগঠনিক সম্পাদক লিমন আহমদ, ফয়েজ আহমদ, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আল হেলাল, প্রচার সম্পাদক শাহীন আহমদ, অর্থ সম্পাদক সৈয়দ কামাল আহমদ, মহিলা সম্পাদক সৈয়দা তানিয়া, নাজু বেগম, রুজি বেগম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক রাজিব আহমদ, সহ-বিজ্ঞানবিষয়ক সম্পাদক হাসান মো. বাবলু, সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম আলী জাহেদ শাহ, আপ্যায়ন সম্পাক মোস্তাফিজুর রহমান, সদস্য সুহেল, আনোয়ার আলী বাইন উদ্দিন, কেনু মিয়া, দুলাল মিয়া, মুক্তার মিয়া, এনাম, জুবের আহমদ, মো. শহীদ মিয়া প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com