• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ভালো স্বামীর আশায় মাথায় ডিম ফাটালেন রাখি সাওয়ান্ত

প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ২:১১
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ২:১১

 

বিনোদন ডেস্ক

একবার নয়, বহুবার বিয়ে ভেঙেছে বলে কি আবার বিয়ে করবেন না? নিশ্চয়ই করবেন। হাল ছাড়তে রাজি নন বলিউডের বিতর্কিত রানী রাখি সাওয়ান্ত। আবার বিয়ের স্বপ্ন দেখছেন তিনি। এবার ‘ভালো বর’ চাই তার। সেজন্য আজব কাণ্ড ঘটালেন তিনি। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই মাথায় ফাটালেন ডিম।

গত বছর আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। তা নিয়ে বিস্তর অশান্তি হয়। তার দাবি, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাকে স্বীকৃতি দিচ্ছেন না। সেই ঝামেলা কয়েকদিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন দুজন। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন রাখি। তখন তার পাশেই ছিলেন আদিল।

কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। তার বিরুদ্ধে ঘরোয়া হিংসা ও প্রতারণার অভিযোগও আনেন তিনি। পরে আবার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। তাকে গ্রেফতার করা হয়।

অতীতের তিক্ত অভিজ্ঞতাকে পেছনে ফেলে আবার বিয়ের স্বপ্ন দেখছেন রাখি। ভালো বর চাই— এ কথা বলতে বলতেই মাথায় ফাটালেন একের পর এক ডিম। তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তারপর থেকে ট্রলের বন্যায় ভাসছেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম