• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ মেনে নেব না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ৩:০৮
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ৩:০৮

966658 2

অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ মেনে নেব না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ মেনে নেব না বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমি কারও খাই না। কেউ এসে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করুক, এগুলো আমরা মেনে নেব না।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার (৮ জুলাই) ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সংলাপের প্রশ্নে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকায় কেউ সংলাপ করে? যুক্তরাজ্যে করে? যুক্তরাষ্ট্রে কেউ নির্বাচনের আগে পদত্যাগ করে? এগুলো অবন্তার জিনিস। দুনিয়ার কোথাও তত্ত্বাবধায়ক আছে? পাকিস্তান কিছু দিনের জন্য করেছিল।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, সংলাপ কার সঙ্গে করব? সন্ত্রাসীর সঙ্গে কথা বলব না। তৃতীয় পক্ষের মধ্যস্থতায় কোনো সংলাপ ভালো অর্জন হয়েছে কী জানা নেই। আমাদের দেশে একটা নেতিবাচক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, নির্বাচনে বিদেশিদের ডেকে এনে দেখানো। ভবিষ্যতে এ ধরনের অপসংস্কৃতির চর্চা বন্ধ করতে হবে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাস ও সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com