• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মাদক ব্যবসায়ীদের তথ্য গোপনে পুলিশকে জানাতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ১১:১৬
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ১১:১৬

মাদক ব্যবসায়ীদের তথ্য গোপনে পুলিশকে জানাতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জেলখানায় যারা অন্তরীণ রয়েছে, তাদের প্রায় ৬০ শতাংশের কাছাকাছি মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী।

তিনি বলেন, সাক্ষী-প্রমাণের অভাবে এদের কারো কারো বিচার হচ্ছে না।

শনিবার (৮ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নে আহছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১-২ মাস পর বের হয়ে আরো বেশি করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এই জায়গায় জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। যারা মাদক ব্যবসায়ী তাদের চিহ্নিত করতে হবে।

তিনি আরো বলেন, তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। গোপনে প্রশাসন ও পুলিশের কাছে তাদের ব্যাপারে জানাতে হবে। আমরা চাই নতুন প্রজন্মকে মাদকদ্রব্যের হাত থেকে রক্ষা করতে। নইলে যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তা বাধাগ্রস্ত হবে। সূত্র : ইউএনবি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com