• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসপাতালে কিশোরীকে ধর্ষণ: সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ৯ জুলাই, ২০২৩ ৬:৩৪
আপডেট: রবিবার, ৯ জুলাই, ২০২৩ ৬:৩৪

9666585 2 2

হাসপাতালে কিশোরীকে ধর্ষণ: সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের ছাদে কিশোরীকে ধর্ষণের ঘটনার মামলায় ছাত্রলীগ নেতা শেখ শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গজারিয়া উপজেলার ভবেরচর এলাকা থেকে শনিবার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল নারায়ণগঞ্জের সোনারগাঁও হয়ে গজারিয়া উপজেলার ভবেরচর হয়ে পালানোর চেষ্টা করছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ, ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরীর মা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করেন। বৃহস্পতিবার রাতে ১২টায় হাসপাতালে ইমারজেন্সি রুমের সামনে ঘুরাঘুরি করছিল মেয়েটি। ছাত্রলীগের ওই নেতা ওই দিন তার সঙ্গীদের নিয়ে হাসপাতাল চত্বরে আড্ডা দিচ্ছিল। সেখান থেকে দুটি ছেলের মাধ্যমে ছাত্রলীগ নেতা শেখ শাকিল মেয়েটিকে দোতলায় ডেকে নেয়। পরে মেয়েটিকে জোর করে টেনে হাসপাতালের ছাদে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করে। ধর্ষণের পরে মেয়েটি কান্নাকাটি করলে ধর্ষক শাকিল মেয়েটিকে মারধর করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা আকলিমা বেগম (৫০) বাদী হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় ছাত্রলীগ নেতা শেখ শাকিলকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুল জানান, রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের জাহেদের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান রোববার বেলা ১২টায় বলেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com