• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণ নিয়ে বিএনপির কোনো বক্তব্য নেই: তথ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৯ জুলাই, ২০২৩ ৬:৫৫
আপডেট: রবিবার, ৯ জুলাই, ২০২৩ ৬:৫৫

966585

জনগণ নিয়ে বিএনপির কোনো বক্তব্য নেই: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

বিএনপিসহ তাদের কিছু মিত্র দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে। তবে বিএনপি এখন চারটি বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ আছে। আর বক্তব্যগুলো হচ্ছে— তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও তারেক রহমানের শাস্তি। কিন্তু এর বাইরে তাদের দেশের জনগণকে নিয়ে কোনো বক্তব্য নেই।

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে রবিবার (৯ জুলাই) বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ সদস্যের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপির ওপর একটি চপেটাঘাত। তারা নির্বাচনে অংশ নেয়নি। তাদের নেতা, কর্মী, সমর্থদের বলেছে নির্বাচন বর্জন করার জন্য। তাদের আহ্বানে জনগণ সাড়া দেয়নি। নির্বাচনে ৫০ শতাংশ, কোনো কোনো ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে। এটি বিএনপির ওপর চপেটাঘাত। এখান থেকে বিএনপির শিক্ষা নেওয়া দরকার। বিএনপি বর্জন করতে পারে। কিন্তু জনগণ বর্জন করবে না।

দেশের উন্নয়ন বিষয়ে হাছান মাহমুদ বলেন, গত সাড়ে ১৪ বছরে দেশের যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে তা দেশের জনগণের কাছে আপনাদেরই তুলে ধরতে হবে। এখন গ্রামের ছেলেদের সঙ্গে শহরের ছেলেদের আর কোনো পার্থক্য নেই। দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশকে নিয়ে নানা রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সেই ষড়যন্ত্রের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে আমাদেরই দু’একজন রাজনীতিবিদ।

সংগঠনের চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলী ও সংগঠনের মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com