• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি হচ্ছে জনগণের দল সন্ত্রাসী দল নয় : ডা. শাহাদাত

প্রকাশ: রবিবার, ৯ জুলাই, ২০২৩ ৯:৩৫
আপডেট: রবিবার, ৯ জুলাই, ২০২৩ ৯:৩৫

96663236

বিএনপি হচ্ছে জনগণের দল সন্ত্রাসী দল নয় : ডা. শাহাদাত

নিউজ ডেস্ক

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি হচ্ছে জনগণের দল। সন্ত্রাসী দল নয়। বরং আওয়ামী লীগই হচ্ছে আগুন সন্ত্রাসীদের দল।

রোববার (৯ জুলাই) বিকেলে নগরীর কাজীর দেউড়ি সংলগ্ন নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি এ সভার আয়োজন করে।

ডা. শাহাদাত বলেন, তারা (আওয়ামী লীগ) ২০০৬ সালে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে সাপের মতো লাঠি দিয়ে মানুষ মেরেছে। সোনারগাঁও হোটেলের সামনে ১৭ জন মানুষকে গান পাউডার দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। চট্টগ্রামে বিমান অফিসসহ বিভিন্ন সরকারি স্থাপনা জালিয়ে দিয়েছিল।

‘কাজেই আগুন সন্ত্রাসী দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে এখন দেশে বিদেশে বয়কট করা হচ্ছে। মন্ত্রীরা এখন উল্টাপাল্টা কথা বলে কর্মীদের মনোবল চাঙা রাখতে চান, এটা এখন জনগণ বুঝে গেছে। তাই কীভাবে ক্ষমতা থেকে বিদায় হবেন সেই চিন্তা করুন। অন্যথায় জনগণ গদি থেকে টেনে নামাবে।’ যোগ করেন তিনি।

এ বিএনপি নেতা বলেন, নির্বাচনের আগে সরকারের সঙ্গে সংলাপে কাউকে গ্রেফতার করা হবে না বলে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ওইদিনই আমাকে ঢাকা থেকে গ্রেফতার করেছিল। এভাবে ৫৫ জন এমপি প্রার্থীকে বিভিন্ন জায়গা থেকে গায়েবি মামলা দিয়ে গ্রেফতার করেছিল। এবারও তারা সেই পায়তারা চালাচ্ছে। আগামী নির্বাচনের ৬ মাস আগে থেকেই গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি শুরু করেছে। কোতয়ালী থানা যুবদলের সভাপতি নূর হোসেনকে কোনো মামলার আসামি না হওয়া সত্ত্বেও গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। এসব অন্যায় অপকর্ম যারা করছে তাদের নাম কিন্তু জায়গা মতো পৌঁছে গেছে। সুতরাং সাবধান হয়ে যান। জনগণ এখন তাদের মৌলিক অধিকার ফিরে পেতে রাজপথে নেমে এসেছে। সবসময় জনগণেরই বিজয় হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় সভায় মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com