• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিদেশিরা কেন বাংলাদেশে আসে, জানালেন মির্জা ফখরুল ইসলাম

প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ২:১৬
আপডেট: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ২:১৬

966653 2

বিদেশিরা কেন বাংলাদেশে আসে, জানালেন মির্জা ফখরুল ইসলাম

নিউজ ডেস্ক
বাংলাদেশে সফররত আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের ঢাকায় সফরের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা কেন বাংলাদেশে আসে? অন্য দেশে তো যায় না। কারণ এখানে গণতন্ত্র নেই, এজন্য আসে।

মঙ্গলবার (১১ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দেশে গণতন্ত্রের চর্চা বারবার ব্যাহত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। কিন্তু সেই সময় যারা ক্ষমতায় ছিল তারা সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে। সোজা কথা আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে। জনগণ যখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, দেশের মানুষের সমস্যা সমাধান করতে পারছিল না, তখন তারা তারা ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন কালাকানুন তৈরি করে গণতন্ত্র ধ্বংস করে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের একটা চরিত্রগত সমস্যা আছে সেটা হচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের পছন্দ একনায়কতন্ত্র। তার মনে দেশে তারা ছাড়া ভিন্ন কেউ নেই। দেশের মালিক শুধু তারাই এরকম মানসিকতা তাদের।

আওয়ামী লীগ সরকার রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। বলেন, আজকে বিদেশিদের নিয়ে কথা হচ্ছে। আমেরিকা ও ইইউর একটি টিম আসছে, কেন তারা আসছে? তারা এখানে মানবাধিকার গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে জানতে আসছে। কারণ এখানে নির্বাচন হয়নি (গত দুইটি সংসদ নির্বাচন) এবং নির্বাচন হয় না।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক সদস্য জহির উদ্দিন স্বপন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com