• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

জামিলের ‘বউয়ের বিদেশ যাত্রা’

প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ৯:৩৭
আপডেট: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ৯:৩৭

জামিলের ‘বউয়ের বিদেশ যাত্রা’

বিনোদন ডেস্ক
বউকে বিদেশ পাঠানো নিয়ে গ্রামীন প্রেক্ষাপটে নির্মিত জিয়াউদ্দিন আলমের কাহিনী ও পরিচালনায় নতুন নাটকে দেখা যাবে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সমাজের কিছু অসাধূ আদম পাচার কারীর কাহিনী নিয়ে ‌‌‘বউয়ের বিদেশ যাত্রা’ শিরোনামে নাটকে অভিনয় করেছেন কমেডিয়ান অভিনেতা জামিল হোসাইন, ইমু সিকদার, সেলজুক তারিক, নূরে কাঞ্চন, ফাতেমা হিরা, আহমেদ ইশতিয়াক, নাসির উদ্দিন বুলবুল সহ অনেকে।

‘বউয়ের বিদেশ যাত্রা’। এ নাটকের সংলাপ এবং চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসাইন দিল।

নির্মাতা জানান, লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি রোববার বিকেল ৩টায় প্রকাশ হয়েছে। আবহ সঙ্গীত করেছেন অনুরুদ্ধ শুভ এবং চিত্রগ্রহণ করেছেন আমীর হামজা , সম্পাদনা ও কালার করেছেন টিডি দিপক। গত দুইদিনে বউয়ের বিদেশ যাত্রা নাটকের ক্লিপ লেজান ভিশনের ফেইসবুক পেইজে ৫ লিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন।

নাটক নিয়ে জনপ্রিয় পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন , জামিল কে নিয়ে আমার ৪ নম্বর প্রডাকশন। এর আগে প্রবাসী ও মধ্যবিত্ত নিয়ে ৩টি নাটক রিলিজ হয়েছে , সেই নাটক গুলা দর্শক প্রিয় হয়েছে । আশা করি সেই ধারাবাহিকতায় ‌‌‘বউয়ের বিদেশ যাত্রা’ দর্শক ভালো ভাবে গ্রহন করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com